পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মৎস্যশিল্পে রাজ্যকে ৯ কোটি টাকা কেন্দ্রের। মৎস্যদপ্তরকে টাকা দিল কেন্দ্র। মৎস্যজীবীদের উন্নয়নে জোর দিচ্ছে সরকার, নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিকেলে মুম্বই যাচ্ছেন। সূত্রের খবর, আজই অনন্ত অম্বানির সঙ্গে বৈঠক করার কথা তাঁর।
  3. ভাঙড় কলেজে ধুন্ধুমার পরিস্থিতি। পরিচালন সমিতির সভাপতিকে কলেজে ঢুকতে বাধা। ভাঙড় কলেজে বিজেপি নেতা তথা সভাপতি সায়ন্তন বসুর উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা। কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান SFI ও ISF সমর্থিত ছাত্রছাত্রীরা। পাল্টা স্লোগান দিতে শুরু করেন ABVP-র সদস্যরা। দু’পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর।
  4. রবিবার রাতে অন্তরালেই চলে গেলেন প্রবীণ অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষ জীবনে মুম্বইয়ে থাকতেন, সেখানেই চলছিল চিকিৎসা।
  5. কেন গণতান্ত্রিক তৃণমূলকে খাম প্রতীক দেওয়া হলো, প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। কারণ, তাঁদের নির্বাচনী প্রতীক খাম। যদিও উপনির্বাচনে আলমারি প্রতীক পেয়েছে ISF।
  6. গত ১৮ সেপ্টেম্বর আইআইটি বম্বের ছাত্র সাহিল ওয়াকোড়ের আত্মহত্যার ঘটনায় তিন দিন ধরে বিক্ষোভ চলছে ক্যাম্পাসে। অবশেষে ১৮ দফা দাবি সম্বলিত পত্রে সই করলেন আইআইটি বম্বের ডিরেক্টর শিরীষ কেদারে। সেগুলি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন।
  7. কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে হামলার অভিযোগে করা মামলায় জরুরি শুনানি করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট।
  8. কলকাতা হাইকোর্টের দ্বারস্থ উপনির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর আইনজীবী আদালতে জানান, গত ১৮ সেপ্টেম্বর ১৯ বছর আগের পাঁচটি মামলায় মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও যত মামলা আছে, সেগুলো জানানো হোক এবং সুরক্ষা দেওয়া হোক।
  9. পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে সোমবার হরিণঘাটা রানাঘাট পুলিশ জেলার ডিআইবি অফিসে হানা দিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB)। ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে দুই সিভিক ভলান্টিয়ারকে।
  10. করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে করিমপুরের নতিডাঙা মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর মণ্ডল (৪১)।
  11. রাতের অন্ধকারে মাটি খুঁড়ে টিনের ঘরে ঢুকে বছর ৪৫-এর মহিলাকে ইট দিয়ে রক্তাক্ত করার অভিযোগ। নদিয়ার রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
  12. অডিয়ো ক্লিপ কাণ্ডে বহরমপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের।
  13. ২০২০ সালে ডায়মন্ড হারবারের শিরাকোলে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মগরাহাট পশ্চিমের দুই তৃণমূল নেতা গ্রেপ্তার। নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে।
  14. আচমকাই লাইনচ্যুত হয়ে গেল ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। সোমবার বালুরঘাট স্টেশনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
  15. বিহারের ভাগলপুরে গঙ্গায় ডুবে মৃত্যু ছয় শিশুর। পুলিশ জানিয়েছে, করম-ধরম পুজো উপলক্ষে তারা গঙ্গায় স্নান করতে গিয়েছিল। ভাগলপুরের সুলতানগঞ্জের বিষ্ণু টোলার কাছে সোমবার সকালে দুর্ঘটনা ঘটে। মৃতদের বয়স ১০-১২ বছর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*