Bande Mataram, বিতর্ক কর্ণাটক বিধানসভায়, দুই স্তবক গানের পর থামলো কংগ্রেস, পুরো গাইলো বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক : 
বন্দে মাতরম পুরো গাওয়া নিয়ে আজ কর্ণাটক বিধান সভায় তুমুল বিতর্ক দেখা দেয়।। দলীয় সিদ্ধান্ত মেনে আজ কংগ্রেস বিধায়করা বন্দে মাতরমের দুই স্তবক গেয়ে থেমে যান। অধ্যক্ষ জি এস পাটিল শোক প্রস্তাব পেশের অনুমতি দেন। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রয়াত বিধায়ক আর বি শিরিয়ানভরের নামে শোক প্রস্তাব পেশ করেন। কিন্তু বিরোধী বিজেপি বিধায়করা বন্দে মাতরম পুরো গান গাইতে শুরু করেন।
রাজ্যে খরা, পশ্চিমঘাট পার্বত্য এলাকা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আজ তিন দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনই বন্দে মাতরম নিয়ে সরকার ও বিরোধীদের বচসা বাধে। বিধানসভার উভয় কক্ষেই এই ছবি নিয়ে রাজনৈতিক মহলে ও উত্তাপ ছড়িয়েছে।
কেন্দ্রীয় সরকার বন্দে মাতরমকে ইস্যু করে বিরোধীদের কোণঠাসা করার অভিযোগও উঠেছে।
অন্য দিকে জম্মু – কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বন্দে মাতরম পুরো গাওয়ার সপক্ষে মত দেওয়ায় শরিক কংগ্রেসের সঙ্গে তাঁর ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে।
কংগ্রেসের দাবি, কবি গুরু রবীন্দ্রনাথের মতামতের ভিত্তিতেই এই অমর গানের প্রথম দুই স্তবক গাওয়ার সিদ্ধান্ত হয়। স্বাধীনতার আগে থেকেই তা চলে আসছে। আচমকা মোদি সরকার পুরো গান গাওয়ার দাবি করলেও কংগ্রেস তা মানতে নারাজ৷
আজ কর্ণাটক বিধানসভা ও বিধান পরিষদে বন্দে মাতরম নিয়ে বিতর্কে তা নতুন মাত্রা যোগ করলো বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*