রোজদিন ডেস্ক: জম্মু কাশ্মীর থেকে বাড়িতে ছুটি কাটাতে আসা তরুণ সেনা কর্মীকে (Army Man) মিজোরামে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। আইজল বিমান বন্দর থেকে বন্ধুর সঙ্গে ট্রাকে নিউ বুইলুমের বাড়িতে যাচ্ছিলেন তরুণ সেনা কর্মী জাকেরিয়া লালহৃত্তালুয়াঙ্গা (২৯)। পথে বুয়াল পুই গ্রামের কাছে বেশ কয়েকজন তরুণ পিকনিক থেকে ফেরার সময় তাঁদের আক্রমণ করে। যান চলাচল নিয়ে সামান্য বচসার জেরে মারামারি বাধে। জাকেরিয়া গণ প্রহারে প্রাণ হারান। অসম রাইফেলস এর এই তরুণ জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ দুই নাবালক-সহ আটজনকে গ্রেফতার করেছে। জাকেরিয়ার বন্ধু সামান্য আহত হয়েছেন বলে পুলিশ জানায়।

Be the first to comment