GTA Corruption, মুখ্যমন্ত্রী কে চিঠি বিমল গুরুং এর

Spread the love

রোজদিন ডেস্ক: পাহাড়ের জি টি এ তে জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা (জি জে এম) নেতা বিমল গুরুং। এই বিষয়ে তিনি তদন্তের দাবি তোলেন বলে জানা যায়।
মঙ্গলবার উত্তর বঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর সঙ্গে জলপাই গুড়ির হেলিপ্যাডে দেখা করেন বিমল গুরুং। সঙ্গে ছিলেন রোশন গিরি।।
পরে বিমল গুরুং জানান, ৭ অক্টোবর তাঁদের দলের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী কে তিনি আমন্ত্রণ করেছেন। রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রী কে উত্তরীয় পরিয়ে দেন একদা পাহাড়ের দাপুটে নেতা। দেন পুষ্প স্তবক।।
সূত্রের খবর, জি টি এ কে পুর্ণ ক্ষমতা দেওয়া, ষষ্ঠ তফসিলের দাবি ও করেন তিনি।
জেলার সিপিএম নেতা রাজা দত্ত বলেন, পাহাড়ের নেতা মুখ্যমন্ত্রী র সঙ্গে দেখা করতেই পারেন। তবে তরাই ডুয়ার্স, পাহাড়ের শান্তি যাতে কোন ভাবে বিঘ্নিত না হয়, মুখ্যমন্ত্রী কে সেদিকে নজর রাখতেই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*