রোজদিন ডেস্ক: প্রাক্তন সরকারের আমলে পঞ্চায়েত নির্বাচনে রিগিং সহ নানা অনিয়মের অভিযোগে সোচ্চার হলেন প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এক ই দিন পৃথকভাবে প্রাক্তন আমলা দেবাশিস সেন জানালেন,কাছের লোক (!) না হলে যোগ্যতা সত্বেও মিলত না গুরুত্বপূর্ণ পদ।
রাজ্যের প্রাক্তন দুই গুরুত্বপূর্ণ আমলার এই সব বক্তব্য নিয়ে রাজনৈতিক, প্রশাসনিক মহলে আলোড়ন উঠেছে।। বিশেষত প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছের আমলা হিসাবেই নাম কিনেছিলেন।
বুধবার দুই আমলা পৃথকভাবে কার্যত বোমা ফাটিয়েছেন প্রাক্তন সরকারের কার্য কলাপ নিয়ে।
অবসরের পর রাজ্য নির্বাচন কমিশনারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছের মানুষ হওয়ায় তাঁর এই পদ প্রাপ্তি হয়েছিল বলে গুঞ্জন উঠেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর একান্ত বিশ্বাস ভাজন রাজীব সিনহা বুধবার পরিস্কার জানান,২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছিল। শাসক দল প্রভাব খাটিয়ে জিতেছিলেন ওই নির্বাচন। ওই আমলে প্রশাসনের রাজনীতি করণ হয়েছিল বলে তিনি জানান।
এইদিন অপর প্রাক্তন আমলা দেবাশিস সেন পৃথকভাবে প্রাক্তন সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে রাজীব সিনহার বক্তব্যে সহমত পোষণ করে বলেন,এখন সারা দেশেই এই প্রবণতা চলছে। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় এই “কমিটেড ব্যুরোক্রেসি “,কথা ব্যবহার করেছিলেন।।রাজনীতিবিদ রা নীতি ঠিক করেন, তার প্রয়োগ পেশাদারিত্বর সঙ্গে হওয়া উচিত। আক্ষেপ করে তিনি বলেন,এখানে অনেক আধিকারিক আছেন, যাঁরা এমন বুদ্ধি দেন যাতে সরকার তাঁদের মত করে চলে।
তবে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে ও যে স্বাধীন ভাবে কাজ করা যায়, তার উজ্জ্বল উদাহরণ মীরা পান্ডে।। তিনি রাজ্য সরকারের মতামত অন্ধ ভাবে মানেন নি।।আদালতে ও গেছিলেন। তবে এটা ঠিক, নীচু তলায় আমলাদের কাজে প্রচুর রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। বদলি পোস্টিং দিয়ে আমলাদের ওপর এই চাপ তৈরি হয় বলে দেবাশিস সেন মন্তব্য করেন। তৃণমূলের আমলে যাঁরা ই সরকার বা শাসক দলের কাছের লোক হয়ে উঠেছিলেন,তাঁরা ই গুরুত্বপূর্ণ পদ পেতেন বলে তিনি জানান। রাজীব সিনহার প্রশংসা করলেও কিছুটা আক্ষেপের সুরে বলেন, মলয় দে অবসর নেওয়ার পর তাঁর ই মুখ্যসচিব হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বলা হয়েছিল, অবসরের দু মাস আছে, কি হবে এই পদে গিয়ে!
সঠিক ও সৎ থাকলে তার মূল্য দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রাক্তন দুই আমলার বিস্ফোরক বক্তব্য নিয়ে আমলা মহলে গুঞ্জন উঠেছে।

Be the first to comment