রোজদিন ডেস্ক :
আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি আজ সকালে সস্ত্রীক কালীঘাটে গিয়ে পুজো দিলেন। সকাল আটটার আগেই তাঁরা মন্দিরে পৌঁছে যান। ভক্তিভরে পুজো দেন। গর্ভগৃহে গিয়ে দেবীর দর্শন করেন। প্রায় ত্রিশ মিনিট তাঁরা মন্দির চত্বরে ছিলেন। সস্ত্রীক গৌতম আদানির কালীঘাট মন্দিরে আসা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আদানি গোষ্ঠীর কর্ণধারের আগমন উপলক্ষে প্রচার মাধ্যমের প্রতিনিধিরা সেখানে ছিলেন। পুজো দিয়ে বেরিয়ে তিনি শুধু বলেন, জয় মা কালী!
আজ নিউ টাউনে হাসপাতালের শিলান্যাস সহ তাঁর একাধিক কর্মসূচি আছে।
আগামী সপ্তাহে মুকেশ আম্বানি গোষ্ঠীর প্রতিনিধিদের ও কলকাতা আসার কথা আছে। রাজ্যের শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী অতি সম্প্রতি তাঁর মুম্বাইয়ের বাসভবনে গিয়ে বৈঠক করেছেন। তাঁর গণেশ পুজো ও ভক্তিভরে দর্শন করেন তিনি।

Be the first to comment