- গুন্ডা দমন বিল রাষ্ট্রপতির কাছে এখনও পৌঁছয়নি। তা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। গুন্ডা দমন বিল নিয়ে শুক্রবার দিনভর শোরগোল পড়ার পর রাতে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, গুন্ডা দমন বিল নিয়ে ভুয়ো ও ভিত্তিহীন খবর ছড়িয়েছে।
- বর্ধমানে জনসভায় শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, সমগ্র রাজ্যের প্রতিটি ব্লকের কৃষকরা কৃষিকাজে পাম্পসেট ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ বিলে প্রতি ইউনিটে ২ টাকা করে সরকারি ভর্তুকি পাবেন।
- এর পাশাপাশি কৃষকদের স্বার্থে ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ২৭০০ টাকা করার কথা ঘোষণা করা হয়। আর্থিক সহায়তার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, আগের সরকার যেখানে কৃষকদের বছরে ৬,০০০ টাকা দিত, সেখানে বর্তমান সরকার তা বাড়িয়ে ৯,০০০ টাকা করে দেবে।
- অক্টোবর থেকেই ভাতা বাড়ছে হোমগার্ডদের। রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের হোমগার্ড ভলান্টিয়ার ও হোমগার্ড অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়ানো হচ্ছে।
- বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটাল প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে বিহারের কুখ্যাত ‘জামতারা গ্যাং’-এর যোগাযোগ রয়েছে বলে অনুমান পুলিশের।
- বিহারের ভুয়ো মেডিক্যাল রেজিস্ট্রেশনের নথি দেখিয়ে পশ্চিমবঙ্গে চিকিৎসক হিসেবে কাজ করার অভিযোগ উঠেছিল পাঁচ জনের বিরুদ্ধে। তাঁদের সকলেরই মেডিক্যাল রেজিস্ট্রেশন খারিজ করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। এঁদের মধ্যে দু’জন সরকারি চাকরি করতেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তর সেই দু’জন— উত্তম মাইতি এবং শেখ ইউনূস হাসানকে বরখাস্ত করেছে বৃহস্পতিবার।
- আজ শ্রীরামপুর আদালতের মাঠে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- র্ধমানের একটি নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতিতে চার বছরের শিশু অরণ্য রায়ের মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য মৃত শিশুর মাকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে হুগলির হরিপালের মধুসূদনপুর থেকে আসাদুল মল্লিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ।
- শনিবার দুপুর বা বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝলমলে পরিষ্কার শরতের আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- কঙ্গোয় সেনাবাহিনীর বিমান ভেঙে পড়ল শুক্রবার। মৃত্যু হয়েছে দুই সেনা আধিকারিক-সহ ১৪ জনের।

Be the first to comment