DEADLINE 28 SEPTEMBER: ডেডলাইন ২৮ সেপ্টেম্বর, অন্নপূর্ণা যোজনা অথবা বিধবা ভাতার মধ্যে বেছে নিতে একটি, জারি নির্দেশিকা

Spread the love

প্রতিবেদন: নারী ও শিশু উন্নয়ন দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতা, এই দুটি প্রকল্পের সুবিধা আর একসঙ্গে মিলবে না। অর্থাৎ, যে সব মহিলা জীবনধারণের তাগিদে বর্তমানে এই দুটি প্রকল্পেরই সুবিধা পাচ্ছিলেন, তাঁদের এবার যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে। নারী ও শিশু উন্নয়ন দফতরের নয়া নির্দেশিকায় সে রকমই বলা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, সুবিধাভোগীদের নির্দিষ্ট ফর্মে লিখিত সম্মতি দিয়ে জানাতে হবে তাঁরা মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনা নেবেন, নাকি ১,৫০০ টাকার বিধবা ভাতা চালিয়ে যাবেন। আর এই গোটা প্রক্রিয়াটি ২৮ সেপ্টেম্বরের মধ্যে ‘সমর্থ’ পোর্টালে আপলোড করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই মহিলা জোড়া অনুদান পাবেন না, এই যুক্তিতে সরকার আদতে জনমুখী খাতের খরচ ছাঁটাই করতে চাইছে, আর এবার তার জেরে সমস্যায় পড়তে চলেছেন রাজ্যের কয়েক হাজার বিধবা মহিলা।পূর্বতন সরকারের আমলে রাজ্যের মহিলারা সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি নির্বিঘ্নে বিধবা ভাতাও পেতেন। এখন প্রশ্ন উঠছে, পূর্বতন সরকার যদি একই সঙ্গে দুটি প্রকল্পের সুবিধা দিতে পারে, তবে বর্তমান বিজেপি সরকার কেন তা পারছে না?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*