- বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। দফায় দফায় হামলা চালিয়ে খুন করা হয় তাঁকে। মৃতের নাম শামসের বিশ্বাস। ঘটনায় জখম আরও এক বিজেপি কর্মী। শনিবার ভোরে মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকার ঘটনা।
- আজ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মবার্ষিকীতে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।
- শ্রীরামপুর কোর্ট ময়দানে আজ তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
- আগে অনুমতি দেয়নি পুলিশ। তাই শনিবার সকাল থেকে শুরু হয়েছে সভার প্রস্তুতি।
- বেপরোয়া গতির জেরে সাত সকালেই দুর্ঘটনা ময়দানে ফোর্ট উইলিয়ামের সামনে, গ্রেফতার মদ্যপ চালক।
- ডেডলাইন ২৮ সেপ্টেম্বর, অন্নপূর্ণা যোজনা অথবা বিধবা ভাতা, বেছে নিতে একটি, জারি নির্দেশিকা
- শীঘ্রই ইন্ডিয়া জোটের বৈঠক চান মমতা, ফোনে কথা সিপিএমের সাধারণ সম্পাদক বেবির সঙ্গে।
- ফের বিষ মদের বলি, বিষ মদ পান করে নাগাল্যান্ডে মৃত ১৯ জন।
- রাষ্ট্রসঙ্ঘে পাক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ছাড়লেন সাংবাদিক বৈঠক।
- পালাবদলের জেরে ইমপা-য় অচলাবস্থা কাটাতে পুজোর পরই ভোট, রবীন্দ্রসদনে বৈঠকে শুরু তৎপরতা।
- কাটেনি নিম্নচাপের জের। রাজ্য জুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি।
- জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের একজোট হচ্ছে বিজেপি বিরোধী জোট। এবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা ও অভিষেক।

Be the first to comment