Spurious Liquor পান করে নাগাল্যান্ডে মৃত ১৯

Spread the love

রোজদিন ডেস্ক :

বিষ মদ পান করে নাগাল্যান্ডে উনিশ জন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা খুঁজে বার করতে সিট গঠন করেছে প্রশাসন। সূত্রের খবর, মোককচং এ আট জন, তুয়েনসাং এ এগার জন গত দুদিনে বিষ মদ পান করে মর্মান্তিক ভাবে প্রাণ হারান। এই ঘটনায় রাজ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তদন্তকারীরা পানীয়র নমুনা সংগ্রহ করে গুয়াহাটি তে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উনিশ জনকে গ্রেফতার করেছে। প্রায় তিন হাজার বোতল মদ আটক করেছে।

পুলিশ এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*