Terrorist Country! রাষ্ট্র সঙ্ঘে পাক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ বিদেশ মন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

পাকিস্তানে ভারত সন্ত্রাস চালানোর অভিযোগ নিয়ে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিদেশ মন্ত্রী এস জয় শঙ্কর। রাষ্ট্র সঙ্ঘে সাংবাদিক বৈঠকে তাঁকে এই প্রশ্ন করায় বিরক্ত বিদেশ মন্ত্রী পালটা বলেন,একটি সন্ত্রাসবাদী দেশ! তাঁকে এই প্রশ্ন করছেন? রাষ্ট্র সঙঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ প্রশ্নকারী পাকিস্তানি সাংবাদিক কে জানিয়ে দেন, তাঁর উত্তর তো তিনি পেয়েই গেছেন!

এর আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তাঁরা কবে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করবেন?

রাষ্ট্র সঙঘে সফর কালে ভারত ও লাইবেরিয়া সমুদ্রে বন্ধু গোষ্ঠীগুলি নিয়ে কথা হয়, উভয় দেশ সমুদ্রে আক্রমণ, নাবিক দের সুরক্ষা নিয়েও আলোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*