১০টা

Spread the love
  1. নির্বাচন কমিশন একটি বিস্তারিত বিবৃতি জারি করা হয়। সেখানে SIR প্রক্রিয়া, ECINet, ফর্ম ৬, এবং সম্প্রতি ক্যাবিনেট সচিবকে পাঠানো একটি অভ্যন্তরীণ চিঠি নিয়ে ওঠা প্রশ্ন-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অর্থাৎ কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে, তার প্রত্যেকটির আলাদা করে ব্যাখ্যা করা হয়েছে।
  2. চিঠি প্রসঙ্গে কমিশন জানিয়েছে,  ক্যাবিনেট সচিবকে পাঠানো চিঠি নির্বাচন কমিশন বা তার IT বিভাগের কোনও নীতিগত বিষয় সংক্রান্ত ছিল না। ওই চিঠি ECI-তে ডেপুটেশনে থাকা এক আধিকারিকের কাজের ধরন নিয়ে ছিল। অর্থাৎ ওই আধিকারিকের কাজের ভুল-ত্রুটি নিয়ে অভিযোগ করা হয়েছিল। সংশ্লিষ্ট আধিকারিকের জারি করা কাজ পুনর্বণ্টনের নির্দেশ বাস্তবে কার্যকর হয়নি। দুই নির্বাচন কমিশনারের নির্দেশের পর ওই নির্দেশগুলি বাস্তবায়ন করা হয়নি বলে দাবি কমিশনের।
  3. একইসঙ্গে কমিশনের বক্তব্য, ডেপুটি নির্বাচন কমিশনারের আইটি বিভাগের উপর নজরদারির দায়িত্বও ‘বাস্তবে কখনও প্রত্যাহার করা হয়নি’।
  4. কমিশনের দাবি, ২০২৫ সালের ২৪ জুন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে SIR চালুর যে নির্দেশ জারি হয়েছিল, তা কমিশনের সর্বসম্মত অনুমোদনেই হয়েছিল।  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে SIR-এর যে সময়সূচিগুলি প্রকাশ করা হয়েছিল, সেগুলিও কমিশনের সর্বসম্মত অনুমোদনেই জারি হয়েছিল। মূল SIR নির্দেশ সুপ্রিম কোর্ট বহাল রেখেছে বলেও উল্লেখ করেছে কমিশন।
  5. ট্রেড ইউনিয়নের নাম করে কারখানা থেকে তোলাবাজি করলে ব্যবস্থা নিক পুলিশ, কারণ বিজেপির কোনও ট্রেড ইউনিয়নই নেই। কারখানা থেকে চাঁদা তোলার কোনও সিস্টেম নেই বিজেপির। ডানকুনিতে এই ধরনের অনৈতিক কাজ ধরা পড়লে সরাসরি গ্রেফতার করার নির্দেশ দেন শমীক ভট্টাচার্য।
  6. শ্রীরামপুরে সভা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন তিনি।
  7. নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের ISF প্রার্থী শবে মিরাজ আলি খানের সমর্থনে শনিবার বিকেলে সভা করলেন নওশাদ সিদ্দিকি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোপালচক চঞ্চলা মোড়ে সভা হয়।
  8. দুষ্কৃতী হামলায় শনিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে রানিনগর বিধানসভা এলাকার কংগ্রেস নেতা জিয়ারুল শেখ ওরফে পিন্টু (৫২)-র। বাড়ি মুর্শিদাবাদের ইসলামপুর থানার হুড়শি অঞ্চলের চরগোপালপুর।
  9. দত্তপুকুরে ঘরের দরজা ভেঙে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হলো। শনিবার দুপুরে দত্তপুকুর থানার অন্তর্গত নিবাধুই চরকপাড়া এলাকার ঘটনা।
  10. নিবার খাইবার পাখতুখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের একটি পুলিশ ফাঁড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। হামলায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭ জন পুলিশ কর্মী বলে খবর। গুরুতর জখম ৩০ জন। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*