Boat capsize in Mahishadal, প্রাণে বাঁচলেন সব যাত্রী ই

Spread the love

রোজদিন ডেস্ক: মহিষাদল থেকে নন্দীগ্রাম যাওয়ার পথে শনিবার সন্ধ্যায় হলদি নদীতে নৌকা ডুবি হয়। পনের জন যাত্রী ছাড়াও নৌকায় বাইক, সাইকেল ইত্যাদি ছিল। তবে নদীর পাড় থেকে বেশি দূরে না হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রের খবর, সব যাত্রী ই প্রাণে বেঁচে ছেন। উদ্ধার হয়েছে তাঁদের বাইক, সাইকেল ইত্যাদি ও। মহিষাদল ছাড়ার কিছুক্ষণ পরেই নৌকা নদীর জোয়ার সামলাতে না পেরে উলটে যায়। মাঝিরা আপ্রাণ চেষ্টা করেও তা সামাল দিতে পারেন নি। তবে নদীর পাড় থেকে বেশিদূর না যাওয়ায় যাত্রীরা সকলেই সাঁতরে ফিরে আসেন। খবর পেয়ে পুলিশ ও সেখানে যায়। সব যাত্রী ই সুস্থ থাকায় স্বস্তিতে পুলিশ, প্রশাসন ও।
স্থানীয় বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজাও খবর পেয়ে ঘটনা স্থলে যান। নৌকার যাত্রীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় স্বস্তিতে তিনি ও। জানান,সব নৌকাকে সতর্ক থাকতে হবে। কোন ভাবেই অতিরিক্ত যাত্রী বহন করা উচিত হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*