শতবর্ষে প্রকাশিত হল ‘এখনও উত্তম’

Spread the love

রোজদিন ডেস্ক :

২২ ও ২৩ সেপ্টেম্বর নন্দন ৩ এ সিনে সেন্ট্রাল, কলকাতা আর কনস্যুলেট অফিস অফ মঙ্গোলিয়া (পশ্চিমবঙ্গ) যৌথ উদ্যোগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা ও তাঁর অভিনীত ২ টি সিনেমা দেখানো হয়। প্রথম দিন আলোচনায় অংশ নেন চিত্রপরিচালক অতনু ঘোষ ও চলচ্চিত্র সাংবাদিক সম্রাট মুখোপাধ্যায়। দ্বিতীয় দিন মহানায়ক নিয়ে বলেন চিত্রপরিচালক সুদেষ্ণা রায়, অভিনেত্রী সুচন্দ্রা এক্স ভানিয়া, অভিনেতা ও শিক্ষাবিদ ড. শঙ্কর ঘোষ।

এদিন বিশিষ্টদের হাত দিয়ে প্রকাশিত হয় বাংলার রকমারি পত্রিকার বিশেষ সংখ্যা ” শতবর্ষে এখনও উত্তম”। সাংবাদিক সৈকত হালদার সম্পাদিত এই বিশেষ সংখ্যায় মহানায়ককে নিয়ে বলেছেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, সন্ধ্যা রায়, কল্যাণী মন্ডল, মমতা শঙ্কর, ভাস্কর ব্যানার্জি, কুশল চক্রবর্তী, শঙ্কর ঘোষ, পরিচালক বীরেশ চ্যাটার্জি ও আরো অনেকে। এছাড়াও রয়েছে উত্তম কুমারকে নিয়ে নানা অজানা কথা ও দুর্লভ ছবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*