HIGH COURT: বসতে দিচ্ছে না পুলিশ, হাইকোর্টে গ্যালিফ স্ট্রিটের ৬০০ জন ব্যবসায়ী

Spread the love

প্রতিবেদন: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটের পোষ্যর হাটের ব্যবসায়ীরা। সম্প্রতি এক মামলায় গ্যালিফ স্ট্রিটে পাখি, পোষ্য, মাছ, গাছ ও অন্যান্য প্রাণীর ব্যবসা বন্ধে করতে কলকাতা পুলিশ, শুল্ক দফতর এবং রাজ্যের মুখ্য বন সংরক্ষককে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভিঠলরাও ঘুগের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন গ্যালিফ স্ট্রিটের ৬০০ ব্যবসায়ী। তাঁদের অভিযোগ, গত দু’টি রবিবার তাদের গ্যালিফ স্ট্রিটে পসরা নিয়ে বসতে দেয়নি পুলিশ-প্রশাসন। হাইকোর্টের নির্দেশের পর অতি সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন এমনই অভিযোগ ব্যবসায়ীদের। তাঁদের বৈধ ব্যবসায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। প্রত্যেকের ট্রেড লাইসেন্স রয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুলিশ প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপের আবেদন জানান তারা। আগামী ৬ অক্টোবর মামলার শুনবে হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*