SOUTH POINT SCHOOL: হামলাকারী পড়ুয়াকে সাসপেন্ড করল সাউথ পয়েন্ট স্কুল, ক্রমশ সুস্থ হচ্ছে জখম পড়ুয়া

Spread the love

প্রতিবেদন: সাউথ পয়েন্ট স্কুলে (South Point School) সহপাঠীকে খুনের চেষ্টায় অভিযুক্ত হামলাকারী পড়ুয়াকে সাতদিনের জন্য সাসপেন্ড করল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবারই বিএনএস ১০৯ ধারায় অধীনে থানায় এফআইআর দায়ের হয়। নাবালক হওয়ায় তাকে গ্রেফতার করা হবে না বলে জানানো হয়েছে। তবে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির হতে হবে ওই পড়ুয়াকে। আপাতত পড়ুয়ার পরিবারকে স্কুল কর্তৃপক্ষের তরফে পেশাদার মনোবিজ্ঞানীর মাধ্যমে কাউন্সেলিং করানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, আক্রান্ত পড়ুয়া বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্কুলের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে সে। সাউথ পয়েন্ট স্কুলের এই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। সাউথ পয়েন্টের মতে নামী স্কুলে এই জাতীয় ঘটনার পর অভিভাবকমহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*