প্রতিবেদন: মুম্বইয়ের মাটি থেকে ফের দিল্লি চলোর ডাক দিল ককরোচরা (CJP Movement)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাই। যারা দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চান, তারা এই আন্দোলনে যোগ দিন। মুম্বই থেকে আম জনতার উদ্দ্যেশে এমনই বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে। ঘোষণা করেছেন আগামী ১০ অক্টোবর থেকে দিল্লির যন্তর মন্তরে ফের জমায়েত হবে ককরোচরা। গোটা দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দীপকে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে শুক্রবার, গান্ধি জয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে জড়ো হন ককরোচেরা। তাঁদের ডাকে হাজার হাজার মানুষের জমায়েত হয়।এসআইআরের নামে গণহারে ভোটারদের নাম বাদ এবং অনিয়মের প্রতিবাদ জানান তাঁরা। সেখান থেকেই রাতে দিল্লি চলোর ডাক দেন অভিজিৎ। সমাজমাধ্যমে সেই আবেদন জানিয়ে তিনি লেখেন, জ্ঞানেশ কুমার পদ না ছাড়লে ককরোচ-বাহিনী মিছিল করে দিল্লি যাবে এবং আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে। দিল্লি পুলিশ যেখানে আটকাবে সেটাই হবে আমাদের যন্তর মন্তর।

Be the first to comment