Uttarpradesh new Congress President হলেন আরাধনা মিশ্র

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভোটমুখি উত্তর প্রদেশে প্রদেশ কংগ্রেস সভাপতি (Uttarpradesh new Congress President) হলেন আরাধনা মিশ্র। মোনা বলে পরিচিত বিশিষ্ট কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির কন্যাকে এবার রাজ্য দলের দায়িত্ব দিলেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব। তিনি প্রতাপগড়ের রামপুর খাস কেন্দ্রের তিন বারের জনপ্রিয় বিধায়কও।

দলের কার্যকরী সভাপতি হয়েছেন সাংসদ ইমরান মাসুদ।
আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস, সমাজবাদী দল-সহ বিরোধী পক্ষ।
সমাজবাদী দলের সঙ্গে কংগ্রেস জোট বাঁধার কথা চলছে। সূত্রের খবর, কংগ্রেস দেড়শটি আসনে প্রার্থী দিতে চায়, এতে রাজী নয় সমাজবাদী দল।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এখন বিরোধী পক্ষ এককাট্টা। এই প্রেক্ষিতে ভোটমুখি উত্তরপ্রদেশে রাজনৈতিক সমীকরণ কি হবে তা নিয়ে চর্চা চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*