প্রতিবেদন: মেয়েদের পর এবার ছেলেরা। এশিয়ান গেমসে ক্রিকেটের সোনা এল ভারতের ঝুলিতে। ফাইনালে পাকিস্তান-বধ করে ফের তিরঙা ওড়ালেন শ্রেয়স আইয়াররা। ভারত জিতল ১৯ রানে। চলতি এশিয়াডে এটা ভারতের ১৯ নম্বর সোনা। তার আগে হরমনপ্রীত কাউররা নাগোয়া গেমস থেকে প্রথম সোনা দিয়েছিলেন ভারতকে। এদিন প্রথমে ব্যাট করে ভারত করে ৬ উইকেটে তোলে ২১১ রান। ২১২ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে পাকিস্তানের খেল খতম হয়ে যায় ১৯২ রানেই। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করে ভারত। বৈভব সূর্যবংশী (১৫) ব্যর্থ হলেও
আর এক ওপেনার অভিষেক শর্মা চেনা মেজাজে ২৮ বলে ৬১ রান করেন। সঞ্জু স্যামসন (৩), শ্রেয়স (২১), ঈশান কিশান (২০) কেউই সুবিধা করতে পারেননি। পরের দিকে শিবম দুবে ২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৫ বলে ২৭ ও তিলক বর্মা ২২ বলে ৫১ রানে অপরাজিত থেকে ভারতকে ২১১-তে পৌছে দেন। বল হাতে ভারতের জয়ে বড় ভূমিকা নেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন। দু’জনেই ২৯ রানে ২ উইকেট নেন। ৩৩ রানে ২ উইকেট নেন শিবম দুবে।

Be the first to comment