Medical Report of Mamata Banerjee প্রকাশ্যে আনায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তাঁর আইনজীবীর

Spread the love

রোজদিন ডেস্ক
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পায়ে ২০২১ সালে কিছুই হয়নি বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দাবির সপক্ষে গত সপ্তাহে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই সংক্রান্ত মেডিকেল রিপোর্ট সামনে আনেন। যা নিয়ে স্বাস্থ্য দফতর সহ সংশ্লিষ্ট হাসপাতাল কে আইনি চিঠি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনজীবী।
উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রামে নিজের নির্বাচনী প্রচারে গিয়ে পায়ে আঘাত লাগার কথা জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পা ভেঙেছে বলে তা ব্যান্ডেজ করে, হুইল চেয়ারে চড়ে নির্বাচনী প্রচার করেছিলেন।

এই নিয়ে তখনই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিস্কার জানিয়ে দেন, ওঁর পা ভাঙা তো দূরস্থান, মাংসপেশীতেও কোন চোট লাগেনি। গতকাল নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারের শেষ দিনেও মুখ্যমন্ত্রী এই কথা দৃঢ়ভাবে জানান।
এই ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনায় ক্ষুব্ধ মমতাপন্থী তৃণমূল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি চিঠি পাঠালো।
স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখার্জি এই বিষয়ে প্রশ্নে জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক রিপোর্ট জানার অধিকার সবার আছে। মার্কিন যুক্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি র মেডিকেল রিপোর্ট ও প্রকাশ্যে দেওয়া হয়।
বিধায়ক ঋতব্রত ব্যানার্জি জানিয়েছিলেন,২০২১ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি তিনটি সভায় ছিলেন। উনি খেলা হবে, খেলা হবে বলতেন। এখন বোঝা যাচ্ছে সবই মিথ্যাচার ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন, ইস্ট জর্জিয়ার ডক্টরেট না, তিনি মেডিকেল রিপোর্টকে বিশ্বাস করবেন, এই রিপোর্ট তিনি জয়রাম রমেশ ও এম এ বেবি কে পাঠাবেন।
প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও একুশের নির্বাচনে র সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ে কিছুই হয়নি বলে মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*