WB By Election, দুই কেন্দ্রে ভোটের হার প্রায় ৮০%

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের দুই উপ নির্বাচনে মঙ্গলবার প্রায় ৮০% ভোট পড়েছে। নন্দীগ্রামে বিকেল পাঁচটা অবধি ৭৯.৩৯% ও রেজিনগরে ৭৮.৪২% ভোট পড়েছে।
দুই কেন্দ্রেই দিন ভর বিক্ষিপ্ত গোলমাল, চাপা উত্তেজনা ছিল।।নির্বাচন কমিশনে প্রায় একশো টি অভিযোগ জমা পড়েছে। ক্ষুব্ধ বিরোধী দের অভিযোগ, ভোটে ব্যাপক কারচুপি, বুথ দখল, ভয় দেখানো, বুথে তাঁদের এজেন্ট বসতে না দেওয়া ইত্যাদি হয়েছে। অভিযোগের তির রাজ্যের নতুন শাসক বিজেপি র দিকে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সন্ধ্যায় দাবি করেন,উপ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে। দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হবেন।
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী পৃথকভাবে অভিযোগ করেন, এই উপ নির্বাচনে ব্যাপক কারচুপি, সন্ত্রাস হয়েছে।

উপ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, মিতা চক্রবর্তী সহ প্রতিনিধি রা রাজ্য নির্বাচন দফতরে নালিশ জানান। তাঁরা দুটি কেন্দ্রেই ফের নির্বাচনের দাবি ও করেন।
মুর্শিদাবাদের রেজিনগরের ভোট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বলেন,বিজেপি নিঃশব্দ সন্ত্রাস চালিয়েছে।
নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় এইদিন তৃণমূল প্রধান সায়েম কাজির দোকানে ব্যাপক ভাঙচুর করে দুষ্কৃতি রা। তাঁর ভাই কোয়েম কাজি নন্দীগ্রাম ভূমি আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। এইদিনের হামলা নিয়ে এলাকায় ক্ষোভ, বিস্ময় দেখা দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*