- ২০০১ সালের ৭ অক্টোবর, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার প্রশাসনিক প্রধান পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০২৬ সালের ৭ অক্টোবর দেখতে দেখতে সরকারের প্রধান হিসেবে পূর্ণ হল তাঁর ২৫ বছর।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশবাসীকে মাথা নত করে প্রণাম জানাচ্ছি। হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ২৫ বছর ধরে সেবা করছি। গত ২৫ বছরে একাধিক বিধানসভা, লোকসভা নির্বাচনের সাক্ষী হয়েছি। প্রতিবার জনতা সেবক হিসেবে আমাকে বেছে নিয়েছে। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে যখন শপথ নিয়েছিলাম, তখন ভাবতে পারিনি, কখনও এই পর্বে আসব। সবই জনতা-জনার্দনের আর্শীবাদের ফল।’
- বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর ‘বিকশিত ভারত সংকল্প সভা’য় নিজের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা ও জীবনের পাঠ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারতকে বিকশিত তিনি করবেনই। যতক্ষণ সেই লক্ষ্য পূরণ হবে, ততক্ষণ কর্তব্যে অবিচল থাকবেন।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ নয়াদিল্লির শ্রী বিনায়ক মন্দিরে পূজা ও প্রার্থনা করলাম। দেশজুড়ে আমার সকল পরিবার-পরিজনের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য ভগবান শ্রী গণেশের কাছে প্রার্থনা করেছি’।
- প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে রাজ্যে ‘সেবা জ্যোতি যাত্রা’ পালন বিজেপির। সেই উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ আয়োজন। হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও বিরোধী দলের সাংসদরা। সেই কর্মসূচি চলাকালীনই দিল্লির আকাশবাণী ভবনে বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগে FIR দায়ের হলো প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে। আকাশবাণী ভবনের তরফে অভিযোগ জানানো হয় পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই FIR দায়ের করে পুলিশ।
- মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগের প্রক্রিয়া নিয়ে যে মামলা হয়েছিল, তাতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দুই বিচারপতি রায় নিয়ে ভিন্নমত পোষণ করেছিলেন। ভিন্নমত হওয়া সেই রায় যাতে ফেরত নেওয়া হয়, তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি পিটিশন জমা করা হয়। সেই পিটিশন গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
- দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা ভুয়ো ডাক্তার শেখ সাইদুল হককে পেশ করা হলো বর্ধমান আদালতে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনার পরেই সামনে আসে শেখ সাইদুল হকের ডাক্তারির সার্টিফিকেট জাল। তারপরেই দুবাইয়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। গত মঙ্গলবার দুবাই থেকে দিল্লি ফিরতেই লুক আউট নোটিসের ভিত্তিতে তাকে আটক করে দিল্লি এয়ারপোর্ট পুলিশ।
- পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩১ অক্টোবর তাঁর অবসর নেওয়ার কথা ছিল। নতুন নির্দেশিকা জারি হওয়ায় তিনি পরবর্তী ছ’মাসও রাজ্য পুলিশের প্রধান ডিজি পদেই বহাল থাকছেন।
- ৩ জন কাউন্সিলার নিয়ে ইংরেজবাজার পুরসভায় ক্ষমতায় এল বিজেপি। চেয়ারম্যান হলেন বিজেপির কাউন্সিলার অম্লান ভাদুড়ি। তাঁর নাম প্রস্তাব করেন বিজেপির কাউন্সিলার সুতপা মুখোপাধ্যায়। সমর্থন করেন বিজেপির কাউন্সিলার কৃষ্ণা নাথ। সমর্থন করেন দলত্যাগী তৃণমূল কাউন্সিলারেরা।
- বনগাঁ উচ্চ বিদ্যালয়ে হঠাৎই তালা। বেতন না পাওয়ার অভিযোগে কর্মীদের বিক্ষোভের জেরে অচলাবস্থা, অনিশ্চিত একাদশের পরীক্ষা। বনগাঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে কয়েকদিনের টানাপড়েন ঘিরে তৈরি হয়েছে অচলাবস্থা।
- অশোকনগরের ২০ নম্বর ওয়ার্ডের আশরাফাবাদ এলাকায় পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম প্রীতম ঘোষ, বয়স ২১।
- কলকাতার ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। তদন্তে নেমেছে পুলিশ।
- বুধবার সকালে খড়্গপুরের ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনায় ১৫ বছরের এক ছাত্র অক্ষয় ঝাঁ গুরুতর আহত হয়েছে।
- রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে ফের বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ। ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন ধরে গেল লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে। জাহাজটিতে থাকা ৩ জন ক্রু-সদস্যই ভারতীয়। তবে তাঁদের প্রত্যেককেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

Be the first to comment