MLA CONTROVERSY: ঋতব্রত শিবিরের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করলেন স্পিকার রথীন্দ্র বসু

Spread the love

প্রতিবেদন: দলত্যাগ প্রতিরোধে আইনে ঋতব্রত শিবিরের ১০ তৃণমূল বিধায়কের পদ খারিজ করতে হবে। এই মর্মে আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার সাবিনা ইয়াসমিনের পদ খারিজের আবেদনই খারিজ করে দিলেন স্পিকার রথীন্দ্র বসু। এদিন এই নিয়ে শুনানিতে ডাকা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। শুনানির শেষে রাতেই তৃণমূলের আবেদন খারিজ করে দেন স্পিকার। স্পিকারের সিদ্ধান্তের পরই শোভনদেব চট্টোপাধ্যায় জানান, শুনানিতে তিনি যেভাবে কথা বলেছেন তাতে করে এটাই প্রত্যাশিত ছিল। তাঁর অভিযোগ গোটা সিদ্ধান্তটাই পক্ষপাতদুষ্ট। তিনি প্রশ্ন তোলেন, আমরা ১০ জন বিধায়কের পদ খারিজের আবেদন করেছিলাম। কিন্তু স্পিকার শুধুমাত্র সাবিনা ইয়াসমিন নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাহলে বাকিদেরটা কী হল? তাহলে কি ধরে নিতে হবে বাকিদের ক্ষেত্রে আমাদের দাবি মেনে নেওয়া হল? পুরো বিষয়টাই ধোঁয়াশায় ভরা বলেও দাবি করেছেন তিনি।

শোভনবাবু বলেন, সেটা আমাদের বিষয়। আর আমি আপনার বিরুদ্ধে কিছু বলছি না। আমি বলছি আমার দলের টিকিটে জিতে যারা বেইমানি করেছে তাদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, আমরা দশজন বিধায়কের পদ খারিজের আবেদন জানিয়েছিলাম। এদিন শুধু সাবিনা ইয়াসমিনের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। তাহলে কি বাকিদের ক্ষেত্রে আমাদের আবেদন মেনে নেওয়া হচ্ছে। প্রশ্ন শোভনদেবের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*