রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লিতে আজ আটক করা হয়েছে বিশিষ্ট বামপন্থী নেতাদের ও। এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সি পি এমের কেন্দ্রীয় কমিটির বৈঠক আজ বাতিল হয়েছে।
যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে আজ এম এ বেবি সহ দলের শীর্ষ নেতারা যাওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে। বৃন্দা কারাত, পিনারাই বিজয়ন, কে কে শৈলজা, মীনাক্ষী মুখার্জি, মরিয়ম ধাওলে,মানিক সরকার, সুজন চক্রবর্তী সহ দলের বহু নেতাকে আটক করেছে পুলিশ।
সিপিএম পলিট ব্যুরো এর তীব্র নিন্দা করে এক বিবৃতিতে জানায়, যে ভাবে ধর পাকড় চলছে, এতে স্পষ্ট যে মোদি সরকার ভীত। এই ধরনের দমনমূলক ব্যবস্থা রাস্তায় নামা মানুষ কে দমাতে পারে না৷ ক্ষমতা ও শক্তি প্রদর্শনের মোহে কেন্দ্রীয় সরকার চরম কাপুরুষতা ও গণতান্ত্রিকভাবে শাসন পরিচালনার সম্পুর্ন অক্ষমতার পরিচয় দিয়েছে বলে পলিট ব্যুরো মনে করে।

Be the first to comment