রোজদিন ডেস্ক: ইন্ডিয়া জোট আগামী ১২ অক্টোবর দিল্লিতে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মহাসমাবেশ করবে।
শনিবার এই দাবিতে সি জে পি র যন্তর মন্তরে বিক্ষোভ বানচাল করতে সব রকম ব্যবস্থা নেয় দিল্লি পুলিশ। বিশিষ্ট বিরোধী নেতা সহ তিন হাজারের বেশি মানুষ কে আটক করে। শীর্ষ আদালতের নির্দেশ না মেনে মেট্রো রেল সহ পরিবহন ব্যবস্থা কার্যত অচল করে দেয়। এর প্রতিবাদে শীর্ষ আদালতে মামলা হয়েছে। রবিবার জরুরি ভিত্তিতে তার শুনানি হবে।
সি জেপি র তিন শীর্ষ নেতা সহ বিরোধী নেতাদের আটক করার বিরুদ্ধে শনিবার তীব্র প্রতিবাদ করেছেন প্রখ্যাত সমাজ কর্মী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক।। রবিবারের মধ্যে ওঁদের ছাড়া না হলে তিনি ফের অনশন, পদযাত্রা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে নিট নিয়ে যন্তর মন্তরে সি জেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘ দিন তাঁর অনশন আন্দোলন সারা দেশে আলোড়ন তুলেছিল।

Be the first to comment