Uttarakhand, ট্রেকিং এ গিয়ে নিখোঁজ রাজ্যের পাঁচজন সহ আটজন! উদ্বেগ, দুশ্চিন্তায় পরিবার

Spread the love

রোজদিন ডেস্ক: উত্তরাখন্ডের কেদারতালে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ রাজ্যের পাঁচজন সহ আটজন। প্রতিকূল আবহাওয়া, প্রবল তুষারপাত,তুষারধসে বিপর্যস্ত ওই এলাকায় তাঁদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকেও। সূত্রের খবর, গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশ্যে বারো জনের একটি দল রওনা দিয়েছিলেন। সাতজন ট্রেকার সহ এই অভিযাত্রী দলে একজন রাঁধুনি, একজন গাইড ও তিন জন পোর্টার ছিলেন।২৯ অক্টোবর তাঁদের ফেরার কথা ছিল। আচমকাই পাহাড়ি পথে প্রচন্ড দুর্যোগ শুরু হয়। তুষার ধসে রাস্তা আটকে যায়। ৩০ অক্টোবর ট্রেকিং সংস্থার সঙ্গে তাঁরা যোগাযোগ করতে সক্ষম ও হন। কাচ্চি ঢাং এর কাছে তাঁরা নিরাপদে আছেন বলে জানান।।উদ্ধারের জন্য সহায়তা ও চান।

কিন্তু এরপর তাঁদের সঙ্গে আর যোগাযোগ করা যায় নি। এর মধ্যে রাঁধুনি,পোর্টার সহ চারজন নিরাপদে ফিরেও আসেন। বাকি আটজনের খোঁজ এখন ও না মেলায় তাঁদের পরিবার, সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে পাঁচ জন এই রাজ্যের, দুজন উত্তরপ্রদেশ ও উত্তর কাশীর বাসিন্দা গাইড আছেন।।গত দুদিন ধরে তাঁদের খোঁজে সব রকম ভাবে চেষ্টা চলছে।গতকাল ও আকাশ পথে হেলিকপ্টারে খোঁজ চালানো হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ বিভিন্ন ভাবে সর্ব শক্তি দিয়ে এই কাজ চলছে। কিন্তু বাদ সাধছে প্রতিকূল আবহাওয়া। তাঁদের একজনের মাথায় আঘাত আছে বলে প্রকাশ। সকলেই এখন তাঁদের নিরাপদে ফেরার অপেক্ষায় আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*