রোজদিন ডেস্ক: সি এ এ র কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে১২ জন শিক্ষানবিশ আই এ এস আধিকারিক কে দায়িত্ব দিলো রাজ্য সরকার। আগামী দু মাস তাঁরা উত্তর ২৪ পরগণা, নদীয়ায় এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন।
রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মতুয়া গড়ে গিয়ে আশ্বাস দিয়েছিলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সি এ এ র জন্য আবেদনকারীদের নাগরিক শংসা পত্র দেওয়া হবে।
সোমবার নবান্ন সূত্রে প্রকাশ, বার জন শিক্ষানবিশ তরুণ আই এ এস আধিকারিককে এই কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আগামী দুমাসের জন্য তাঁদের এই দায়িত্ব দেওয়া হোল বলে জানা যায়।

Be the first to comment