Vishakhapatnam, তৈল শোধনাগারে বিস্ফোরণ! আতঙ্ক

Spread the love

রোজদিন ডেস্ক: বিশাখাপত্তনমের এক তেল শোধনাগারে সোমবার রাতে আচমকা বিস্ফোরণের ফলে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়ায়। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়, আতঙ্কিত হন সাধারণ মানুষ জন। সূত্রের খবর, বিস্ফোরণের বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে। বিশাখাপত্তনমের গাজুয়াকা শিল্পাঞ্চলের হিন্দুস্তান পেট্রোলিয়ামের শোধনাগারে এই আগুন লাগে। প্রথমে সংস্থার নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা হলেও তেমন কাজ হয় নি।এরপর দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
ওই এলাকার বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা র জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কর্মী দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কি ভাবে এই বিস্ফোরণ হোল, কোন হতাহতের খবর এখন অবধি জানা যায় নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*