রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন বিরোধী নেতা রাহুল গান্ধীর প্রস্তাবে সাড়া দিচ্ছেন না? আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই প্রশ্ন তোলেন। বলেন, রাহুল গান্ধী তো খোলা মেলা ভাবেই তাঁকে বিতর্কে আহবান জানিয়েছেন। সেখানেই বোঝা যেত, কে বিদেশি শক্তির মদত পায়, কে দেশদ্রোহী?
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুভঙ্কর সরকার বলেন, উনি কখনও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না, সংসদে বিতর্ক এড়িয়ে চলেন। বিশিষ্ট সাংবাদিক করণ থাপারের প্রশ্ন জলপানের নাম করে তিনি কিভাবে এড়িয়ে গেছিলেন সবাই জানেন।
যে এসআইআরের নামে দেশ জূড়ে সমস্যা, যাঁদের অবৈধ বলা হচ্ছে, ২০২৪-এ তাঁদের ভোটে জিতেই তো উনি ক্ষমতায় এসেছেন বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যে পদ্ধতি তে ভোট চুরি করে বিজেপি এখন ক্ষমতায়, তাই তো বেআইনি, তবে প্রধানমন্ত্রী কেন খোলামেলা বিতর্কে আসছেন না তিনি জানতে চান। তাঁকে না পালিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বিতর্কে বসতে বলেন শুভঙ্কর সরকার।

Be the first to comment