- কালীপুজোর উদ্বোধনে মানিকতলায় যান শুভেন্দু অধিকারী। কালীঘাটের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কালী মায়ের সামনে কেন মাফিয়াদের নাম নিচ্ছেন? এদের নাম নিয়ে কালীমন্দিরকে অপবিত্র করবেন না।”
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বিশ্বের সর্ব বৃহৎ সংগঠন এবিভিপি-কে অভিনন্দন। তারা টুকরে টুকরে গ্যাং, আরশোলা-ছারপোকা, দিমাগি নকশনালদের, প্রেসিডেন্সি-যাদবপুর থেকে পরিষ্কারের কাজ করছে। এটা চালিয়ে যেতে হবে। আগাছা যা আছে, পরিষ্কার করতে হবে। ব্লিচিং ফিনাইল সরবরাহ করব আমরা।”
- সংবিধান মেনেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল বলে মন্তব্য করলেন সনিয়া গান্ধী। তাঁর দাবি, জরুরি অবস্থার সময়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছিল ঠিকই, তবে তা সাংবিধানিক নিয়ম মেনেই করা হয়েছিল।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের এলাকায় জারি ১৬৩ ধারা। ১৬ অক্টোবর থেকে দু’মাসের জন্য বিএনএসের ১৬৩ ধারা জারি ছিল। রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনএস ১৬৩ ইমপ্লিমেন্ট করা হল পুলিশের তরফে।
- শনিবার দুপুরে আবার নতুন করে উত্তেজনা ছড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ১৬৩ ধারা জারি থাকায়, ভিড় সরাতে যায় পুলিশ। বচসা শুরু হয়। বিজেপি কর্মীরা উপস্থিত হন সেখানে। অভিষেকের বাড়ির দিকে যেতে দেখা যায় তাঁদের। বিজেপি কর্মীদের দাবি, অভিষেকের বাড়ির সামনে ব্যারিকেড থাকায় ঠাকুর পৌঁছতে পারছেন না পটুয়াপাড়ার ব্যবসায়ীরা।
- জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। শুক্রবার তাঁর বাড়িতে তল্লাশিতে চালিয়ে উদ্ধার করা হল প্রচুর নথি। উদ্ধার করা হয়েছে জমির দলিল ও বিলাসবহুল বাড়ির নথিও।
- রাত পোহালেই দীপাবলি। তার আগে ধোঁয়ার চাদরে ঢাকল রাজধানী দিল্লি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে চোখ খোলা রাখাই দায়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৫২৫ ছুঁয়েছে, যা সর্বকালীন রেকর্ড। জারি হয়েছে GRAP-III।
- গভীর রাতে বিজেপির বুথ সভাপতির বাড়িতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ। কালী পুজোর আগে এই ঘটনায় আতঙ্কে বিজেপি কর্মী সমর্থকদের পরিবার তিনটি পরিবার। নদিয়ার শান্তিপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড রামনগর মিস্ত্রিপাড়া লেন এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা মিহির প্রামাণিকের দাবি, তিনি ১৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিজেপির বুথ সভাপতির দায়িত্বে রয়েছেন।
- বিস্ফোরণে কেঁপে উঠল পুলিশ ফাঁড়ি। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বসুন্ধরা ফাঁড়ির ঘটনা। বিস্ফোরণের জেরে এক ডেলিভারি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ফাটল ধরেছে ফাঁড়ির দেওয়ালে। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান।
- ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সোনা পাচারের চেষ্টা। বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি যুবক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি সোনা। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি সীমান্ত এলাকায়।
- শনিবার সকালে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর ফুটবল ময়দান সংলগ্ন এলাকার ঘটনা। আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় মানিকচক থানায়।
- রানিগঞ্জে পর পর তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে জিরাডাঙা এলাকার একটি আবাসনের ঘটনা। অভিযোগ, পাঁচ জন দুষ্কৃতী গামছা দিয়ে মুখ ঢেকে আবাসনে ঢোকে। তার পরে তিনটি ফ্ল্যাটের আলমারির তালা ভেঙে সমস্ত গয়না ও নগদ নিয়ে পালায়।
- গাজিয়াবাদে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত ৫ জন। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল।
- বিদ্যুৎচালিত ওজন মাপার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালিকার মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শুক্রবার তেলঙ্গানার যোগীতালের রাজারামপল্লি গ্রামে। জানা গিয়েছে, ১০ মাস বয়সি ওই নাবালিকার নাম বিভুদি আদ্য।
- আমেরিকায় পড়তে গিয়ে নিখোঁজ এক ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, সৃজা রেড্ডি নামে বছর ২৩-এর ওই পড়ুয়া তেলঙ্গানার নলগোণ্ডার সাবদুল্লাপুরম গ্রামের বাসিন্দা। উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকার বস্টনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

Be the first to comment