Child Death, বসিরহাট হাসপাতালে গাফিলতির অভিযোগ, ভাঙচুর পরিজনদের 

Spread the love

রোজদিন ডেস্ক :

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে আজ তুলকালাম বাধে। সূত্রের হাসনাবাদের পাঁচ মাসের শিশু রাইসা পারভিন-কে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আজ কাকভোরে বসিরহাট জেলা হাসপাতালে তাঁর পরিজনরা ভর্তি করেন। অভিযোগ, ভর্তির পর কোন চিকিৎসক তো দূরস্থান, নার্সদের বারবার বলেও কেউ ছোট্ট রাইসাকে দেখতে আসেননি। ভর্তির ৪০/৪৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় শিশুর পরিজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালান। সেখানকার টেবিল, নথিপত্র ছুঁড়ে ফেলে দেন। ওষুধ, চিকিৎসার সরঞ্জাম ও তাঁরা ফেলে দেন বলে প্রকাশ। এই ঘটনায় গোটা হাসপাতালে চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়।

শিশুর পরিবার চিকিৎসায় গাফিলতি, চিকিৎসক, নার্সদের অবহেলা ইত্যাদির অভিযোগে স্বাস্থ্য দফতরে নালিশ করবেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*