Ex CM এর পাড়ায় যাবেন মুখ্যমন্ত্রী, মুর্তিকারদের ক্ষতিপুরণ দেবেন!

Spread the love

সুস্মিতা রায় : 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ায় যেতে পারেন। সূত্রের খবর, ওখানে বেশ কয়েকটি পুজো কমিটি মুখ্যমন্ত্রীকে তাদের মন্ডপে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ওই পাড়ায় মন্ডপ পরিদর্শনে যাবেন।
গত শুক্রবার রাতভর সাংসদ অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে ওখানে তুলকালাম বেধেছিল। বেশ কয়েকজন প্রতিমা শিল্পীর অভিযোগ ছিল, রাস্তা আটকে জন্মদিন পালনের অনুষ্ঠান হওয়ায় তাঁদের প্রতিমা বার করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী ওখানে সরেজমিনে তা খতিয়ে দেখবেন বলে জানা যায়৷

অভিযোগ, তৃণমূল সাংসদের জন্মদিনের অনুষ্ঠানে আসা বেশ কয়েকজন মত্ত ছিলেন। তাঁরা মৃৎশিল্পী দের কাজের সামগ্রী ও নষ্ট করেন বলে অভিযোগ। এই ছাড়া পুজোর সামগ্রী বিক্রেতারা ও এই সব গোলমালে ক্ষতিগ্রস্ত হন।
মুখ্যমন্ত্রী এখন ওই এলাকার বিধায়কও। সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী, ব্যবসায়ীরা ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর দফতরে এই বিষয়ে নালিশ জানান। মুখ্যমন্ত্রী নিজে এই নিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন।
আগামীকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষয়ক্ষতির কথা শুনবেন। তাঁদের ক্ষতিপূরণ ও দেবেন।
সূত্রের খবর, মমতা ব্যানার্জি দীর্ঘ দিন মুখ্যমন্ত্রী থাকা কালীন হরিশ চ্যাটার্জি স্ট্রীটের বাসিন্দাদের স্বাধীনভাবে চলাফেরা, কথা বলা সহ স্বাভাবিক জীবনযাপনের ছন্দ, তালই ব্যাহত হত। পাড়ায় ব্যাপক পুলিশি নিরাপত্তা, ভিআইপি-দের যাতায়াতে সাধারণ মানুষদের কার্যত সিঁটিয়ে থাকতে হোত। সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেয়ে
এবার তাঁরা মুখ খোলার সুযোগ পেয়েছেন।
মুখ্যমন্ত্রী কে নিজেদের সুবিধা অসুবিধার কথা জানাতে চান তাঁরা।
মুখ্যমন্ত্রী আগামীকাল সব কিছু ঠিক থাকলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাড়ায় যাবেন। সেখানে তাঁর যাওয়া, স্থানীয় মানুষ জনের সঙ্গে কথা বলায় সাবেক তৃণমূলের ওপর চাপ বাড়বে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
মুখ্যমন্ত্রী র ওখানে যাওয়া নিয়ে পুলিশি নিরাপত্তা ও কঠোর হচ্ছে বলে জানা যায়৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*