রোজদিন ডেস্ক :
রায়গঞ্জে ধর্ষণে অভিযুক্ত এনকাউন্টারে প্রাণ হারানোর দিনই ফের বালিকা নির্যাতনের অভিযোগে তোলপাড় উঠেছে পুর্ব বর্ধমানের ভাতারে। অভিযোগ কালী মন্দিরের সামনে খেলা করার সময় প্রতিবেশী এক যুবক বালিকাকে ভুলিয়ে গ্রামের পাশে এক নির্জন ঝোপে নিয়ে যৌন নির্যাতন করে। এই ঘটনার কথা জানাজানি হতে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। অভিযুক্ত রানা মন্ডল (২৬)কে পুলিশ আটক করেছে।
সূত্রের খবর, বালিকার এক আত্মীয় ঝোপের ওখানে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসেন। আর একটু দেরি হলে কি সর্বনাশ হোত তা ভেবে শিউরে উঠেছেন তার পরিবার পরিজন।
এই ঘটনায় ভীত, সন্ত্রস্ত বালিকাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।
সাবেক তৃণমূল সমাজ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করে জানায়, গত ৪ মে থেকে রাজ্য অন্ধকারে ডুবে গেছে। এখানে কোন ন্যায়বিচার, জবাবদিহি নেই। নারী ও শিশুদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধের যেন কোন শেষও নেই বলে আক্ষেপ করেছে রাজ্যের প্রাক্তন শাসক দল।

Be the first to comment