Soniya Gandhi, আত্মজীবনীমূলক বই প্রকাশে বিপুল সাড়া, সমালোচনা বিজেপির 

Spread the love

রোজদিন ডেস্ক :

কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী মূলক বই, ” বিলঙ্গিংস, এ জার্নি অফ লাভ ” আজ প্রকাশের সঙ্গে বিভিন্ন মহলে বিপুল সাড়া পেয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও এই বই এর অপেক্ষায় ছিলেন অনেকেই।

ইতালির ভূমিকন্যা সোনিয়া কিভাবে প্রয়াত রাজীব গান্ধীর প্রেমে পড়েন,বিয়ের পর এই দেশে এসে আক্ষরিক অর্থেই তাঁর জীবনসঙ্গিনী হয়ে ওঠেন। এই দেশের প্রতি, দেশবাসীর প্রতি তাঁর ভালবাসা, মমত্ব, কর্তব্য, দায়িত্ব বোধের কথা পরতে পরতে ফুটে উঠেছে এই বই এর পাতায়।।

প্রকাশের আগে থেকেই এই বই নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ, কৌতুহল তুঙ্গে উঠেছিল, প্রকাশের সঙ্গে সঙ্গে হু হু করে তা বিক্রি হচ্ছে।

বিজেপি এই বই নিয়ে কংগ্রেস কে তীব্র আক্রমণ শানিয়েছে। দলের জাতীয় মুখপাত্র সি আর কেশবন সোনিয়া গান্ধীকে কটাক্ষে বিঁধে বলেন, এর নাম ” হোয়াইটওয়াশিং ” হওয়া উচিত ছিল।কংগ্রেস কে আড়াল করে অনেক ভাল ভাল কথা আছে। কংগ্রেসের ঐঐতিহাসিক বহু ভুলের কথাই এখানে নেই বলে তিনি তোপ দাগেন।

বাবরি মসজিদ, বাটলা হাউজ ইত্যাদি নিয়ে সোনিয়া গান্ধির দুঃখ, বেদনাকে ও কটাক্ষ করেন তিনি। বলেন, দেশের সাহসী জওয়ান দের জন্যও কি তিনি কাঁদবেন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*