রোজদিন ডেস্ক: বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের লেহ তে গতিবিধির ওপর নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসন। আগামী ষাট দিন তা বলবৎ থাকবে। তাঁর বিরুদ্ধে আমজনতা কে উস্কানি দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ। লেহ তে যে কোন রকম অনুমোদন হীন জমায়েত, মিছিল, প্রতিবাদ কর্মসূচি তে তিনি অংশ নিতে পারবেন না।
লাদাখের বিশিষ্ট পরিবেশ, সমাজ কর্মী সোনম ওয়াংচুকের খ্যাতি বিশ্বজোড়া। সম্প্রতি ককরোচ জনতা পার্টি র আন্দোলনে সামিল হয়ে তাঁর টানা অনশন সাড়া ফেলেছিল। লাদাখে আসন্ন একাধিক নির্বাচনের আগে তাঁর গতিবিধির ওপর নিষেধাজ্ঞা বিশেষ তাৎপর্য পূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আগামী ২১ নভেম্বর লাদাখে পুর ও পঞ্চায়েত নির্বাচন, ৪ ডিসেম্বর পার্বত্য পরিষদের নির্বাচন হওয়ার কথা। ওই সময়
কনকনে শীতে অনেকেই লাদাখের বাইরে চলে যান,এর জন্য ওয়াংচুক সহ অনেকেই ভোট পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন।
সম্প্রতি লেহ র এক প্রতিবাদ সভা থেকে পুলিশ সোনম ওয়াংচুক কে সরিয়ে ও দেয়। এবার তাঁর গতিবিধি ও নিয়ন্ত্রণ করছে প্রশাসন।

Be the first to comment