রোজদিন ডেস্ক: আমেরিকার হোয়াইট হাউসের কাছে বৃহস্পতিবার সকালে ( স্থানীয় সময়) বন্দুকবাজের গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হন।লোগান সার্কলের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। একটি ভবনে বন্দুকবাজ লুকিয়ে আছে বলে পুলিশের অনুমান। তাঁকে ধরার চেষ্টা হচ্ছে। সূত্রের খবর, ওখানে এক জিমের ভিতর প্রথমে গুলি চলে। এতে একজন প্রাণ হারান। এরপর ও বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে কয়েকজন আহত হন বলে প্রকাশ। হোয়াইট হাউসের কাছের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে।

Be the first to comment