রোজদিন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছিলেন তিনি।। হায়দ্রাবাদের এক অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া নরওয়ের বিশিষ্ট সাংবাদিক হেল লিং এর ভিসা শেষ মুহুর্তে কোন ব্যাখ্যা না দিয়েই বাতিল করলো ভারত।।
সমাজ মাধ্যমে হেল লিং নিজেই জানান, ভারতে রওনা দেওয়ার কিছুক্ষণ আগে অসলোর ভারতীয় দূতাবাস তাঁকে এই কথা জানায়।। কোন কারণ না দেখিয়ে ভারত তাঁর ভিসা বাতিল করায় বিস্মিত তিনি। ভারতের
এডিটার্স গিল্ড ও এতে বিস্মিত, উদ্বিগ্ন। তাদের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে ভারতের ভাবমূর্তির ক্ষতি করে। কেন তাঁর ভিসা বাতিল হোল, তা বিবৃতি দিয়ে জানানোর তাঁরা দাবি করেন।
সূত্রের খবর, মে মাসে নরওয়ে সফরকালে হেল লিং প্রধানমন্ত্রী কে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন,কেন তিনি প্রশ্নের উত্তর দেন না!
এই ” অপরাধে “(!) স্বাধীন চেতা এই বিশিষ্ট সাংবাদিকের এই দেশে আসায় নিষেধাজ্ঞা জারি হোল বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এডিটার্স গিল্ড হেল লিং কে ভিসা দিয়ে এই দেশে এসে বক্তব্য রাখার সুযোগ দিতে দাবি জানিয়েছেন।

Be the first to comment