পিয়ালি: হনুমান চালিশা, এই স্তোত্র পাঠ আমাদের মনের শক্তি বৃদ্ধি করে, আমাদের সাহস জোগায়। সংকটমোচন হনুমানের এই স্তোত্র পাঠ আমাদের বিপদ থেকে রক্ষা করে বলে প্রচলিত বিশ্বাস। রাজ্যে পালাবদলের পর এসেছে নতুন বিজেপি সরকার। সনাতন ধর্মের প্রতি একান্ত অনুগত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ নভেম্বর সকাল দশটায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে হনুমান চালিশা পাঠের আসর। রামানন্দ মিশন ও অগ্রসেন ধামের যৌথ উদ্যোগে পাঁচ লাখ কন্ঠে হনুমান চালিশা পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে। বিজেপি সূত্রের খবর শুভেন্দু অধিকারী সেদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

ষোড়শ শতকের মহান ভক্ত কবি গোস্বামী তুলসীদাসের রচনা হনুমান চালিশা পাঠে মন শান্ত হয়। তাই রামানন্দ মিশন কর্তৃপক্ষ ও অগ্রসেন ধামের কর্তা ব্যক্তিরা এখন এই অপূর্ব সনাতন ধর্মের প্রকাশ অনুষ্ঠানে ব্যস্ত। বিজেপি সূত্রের খবর ১৭ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দশ হাজার ছাত্রছাত্রী উপস্থিত হবেন এই হনুমান চালিশা পাঠে। তারা এ দিনের অনুষ্ঠানে 21 বার হনুমান চালিশা পাঠ করবেন, এর পাশাপাশি ১৬ থেকে ২৪ জানুয়ারি ব্রিগেডে ১০০৮ কুণ্ডলী মহাযজ্ঞ হবে বলেও জানা যায়। এই বিষয়ে আজ একটি সাংবাদিক সম্মেলন হয় প্রেস ক্লাবে।

Be the first to comment