রোজদিন ডেস্ক: দমদমের শেঠবাগানে ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা ও পালিত পুত্রের মৃত দেহ। শুক্রবার বিকেলের এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী তপন চ্যাটার্জি (৭২) ও তাঁর পালিত পুত্র এম ডি হোসেন ওরফে সূর্য ওখানে থাকতেন।দীর্ঘ ক্ষণ ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় প্রতিবেশী দের দন্দেহ হয়। খবর যায় পুলিশে। তারা এসে বন্ধ দরজা ভেঙে ভিতরে ঢুকে দুটি ঘরে বাবা ও পালিত পুত্রের দেহ উদ্ধার করে। গোটা ফ্ল্যাটে গ্যাসের গন্ধ ছিল।তবে তপন চ্যাটার্জি র কানের পিছনের অংশে ক্ষত চিহ্ন মেলায় এই মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
পুলিশ মৃত দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়, এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যা, কিছুই এখন ও পরিস্কার না। ময়না তদন্তের পর তা জানা যাবে।

Be the first to comment