16 January, রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে

Spread the love

রোজদিন ডেস্ক: আগামী বছর ১৬ জানুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এর আগে আগামী ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে। এই রাজ্য সহ সারা দেশেই এস আই আর নিয়ে ব্যাপক ক্ষোভ, অসন্তোষ দেখা দিয়েছে। এস আই আরের পর হবে স্পেশাল সামারি রিভিশন বা এস এস আর। এরপর ই প্রথমে খসড়া ও পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা।
রাজ্য নির্বাচন দফতর সুত্রে প্রকাশ, ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আগামী ২২ ডিসেম্বর অবধি দাবি ও আপত্তি জানানো যাবে।
সিপি এম নেতৃত্ব বাদ যাওয়া সব ভোটারের নাম তালিকায় তোলার দাবি করেছে।এই দাবিতে বামপন্থী রা ফের আন্দোলনে নামবে।
এস আই আরের পর কেন আবার এস এস আর করতে হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*