রোজদিন ডেস্ক :
কালীপুজোর ভাসানে জেনারেটরে চুল জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হল ছাত্রীর। শুক্রবার নদীয়ার তাহেরপুরের এই ঘটনায় গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, গতকাল বাদকুল্লার বাপুজি নগরের একটি ক্লাবে কালীপুজোর ভাসান ছিল। প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার সময় আচমকা দিয়া সরকারের (১৮) চুল জেনারেটরের সঙ্গে আটকে যায়। এরপর জেনারেটরে মাথায় জোরে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সে। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ভাসানে ব্যবহৃত সব গাড়ি, ইঞ্জিন ভ্যান আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কি ভাবে এই প্রাণঘাতী দুর্ঘটনা হোল তদন্ত করছে পুলিশ। একাদশ শ্রেণির ছাত্রী দিয়ার এই রকম ভয়ঙ্কর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা। পরিবার সূত্রে প্রকাশ, প্রতিবারই ওখানে ধূমধাম করে পুজো, ভাসান হয়। যে ভ্যানে ইঞ্জিন ছিল, দিয়া তার পাশেই বসেছিল, আচমকা কোন ভাবে তার চুল জেনারেটরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা হয়।

Be the first to comment