- এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারাল ভারত। মোহিত-মানল জুটি শেষ ওভারের শেষ বলে হারাল পাকিস্তানকে।
- বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুলিতে জখম কনস্টেবল বিশ্বজিৎ দাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে আসছেন তিনি।
- দিল্লিতে ভারত বিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (IITF) পশ্চিমবঙ্গ প্যাভেলিয়ন উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
- তোলাবাজি প্রসঙ্গে স্বপন দাশগুপ্ত বলেন, “আমি জানি এটা। অস্বীকার করব না। এটা খুব দুঃখজনক ব্যাপার। তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা ফেরত আসবে না। তাই রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে দেখতে গেলে আমাদের ওটা বন্ধ করতে হবে। আমার কেন্দ্রে কিছুটা বন্ধ করতে পারলেও, ১০০ শতাংশ পারিনি। একটা অভ্যাস হয়ে গিয়েছে। সেখান থেকে বেরোতে হবে।”
- মাইক নিয়ে পায়ে হেঁটে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তোলাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বেলডাঙার বিজেপি বিধায়ক ভরত ঝাওর।
- অন্ডালের সিঁদুলি এলাকায় ধসে মাটির তলায় তলিয়ে গেল আস্ত একটি বাড়ি। কোনও রকমে বাড়ি থেকে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান বাড়ি মালিক রামা ভুঁইয়া। আসপাশের কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে।
- গঙ্গাস্নান ও ডান্ডি পর্বের জন্য আগামী ১৫ ও ১৬ নভেম্বর শিয়ালদহ ডিভিশনে সার্কুলার রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দু’দিন একাধিক সার্কুলার লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কয়েকটি ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং গঙ্গার ঘাটে ভিড় নিয়ন্ত্রণের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর।
- ছটপুজো উপলক্ষে দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। এমনই নির্দেশ দিল তৃণমূল পরিচালিত রামপুরহাট পৌরসভা। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।
- মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক কিশোরী এবং এক যুবতীর। মৃতদের মধ্যে সোহানা ইয়াসিন (১৫)। তার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাগরবাড় এলাকায়। আর একজন নাজমি খাতুন (২৫), তাঁর বাড়ি কলকাতার টালিগঞ্জে। সম্পর্কে তারা মাসতুতো বোন। দুই জনেই পিংলার বলিশ্বরপুরে তাদের মামার বাড়িতে এসেছিলেন।
- বরানগরে তরুণী অঞ্জলি সাউ খুনের ঘটনায় শনিবার ভিন রাজ্য থেকে অভিযুক্ত ধরমবীরকে পুলিশি রিমান্ডে নিয়ে আসা হয় ব্যারাকপুর আদালতে।

Be the first to comment