রোজদিন ডেস্ক: হাওড়ার ঐতিহ্য বাহী, জনপ্রিয় রাসবাড়ি ঘাটে এই বছর ই শর্তসাপেক্ষে শেষ বারের মত ছটপুজোর অনুমতি দিলো কলকাতা উচ্চ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি যুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ জানিয়ে দেন, আগামী বছর থেকে ওই ব্যক্তিগত সম্পত্তিতে আর ছটপুজো করা যাবে না।
এবার মালিকের সম্মতিতে অনুমতি দেওয়া হয়েছে। দুই বিচারপতি ওখানে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তায় একাধিক নির্দেশ দিয়েছেন। ঘাটে কোন ভাবে সাড়ে তিন হাজারের বেশি মানুষের সমাগম ও করা যাবে না।
আদালত আরও জানিয়েছে, নির্দিষ্ট সংখ্যক মানুষের প্রবেশের পর পুলিশকে প্রবেশ বন্ধ করে দিতে হবে। রাখতে হবে সি সি টি ভি, মেটাল ডিটেক্টর ও।।ছটপুজো কমিটির ছয় সদস্যের নাম ও আদালতে নথিভুক্ত থাকবে। কোন অপ্রীতিকর ঘটনা হলে তার দায় ওই সদস্যদের নিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।
এই প্রসঙ্গে দুর্গা পুজোয় চোরবাগানের মর্মান্তিক ঘটনা র ও উল্লেখ করেন প্রধান বিচারপতি।
অন্য সূত্রের খবর, চোরবাগানের কথা মাথায় রেখে ছট পুজোয় কঠোর নিরাপত্তা, সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Be the first to comment