রোজদিন ডেস্ক: বিজেপি জমানায় ভারতে আর গণতন্ত্র থাকবে না বলে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আশঙ্কা ব্যক্ত করেছেন।। শনিবার হায়দ্রাবাদে তেলেঙ্গানা সরকার আয়োজিত দুদিনের ভারত সামিট অনুষ্ঠানে বক্তব্য রেখে তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার নির্বাচনী প্রতিষ্ঠান কে কব্জা করে,রাজনৈতিক পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে, নিজেদের আর্থিক ক্ষমতা ব্যবহার করে বিরোধী দের দুর্বল করতে চাইছে। তবে বিরোধী পক্ষ মোদিজীকে পরাজিত করে বিজেপি কে ক্ষমতা থেকে সরাবে বলে তিনি দৃঢ় ভাবে জানান।।২০১৪ সালে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলি দুর্বল হতে শুরু করেছে বলে রাহুল গান্ধী অভিযোগ করেন।। ওই সময় ই দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছিল। এমনকি বহু সরকারি সম্পত্তি ও শিল্পপতি আদানি কে তুলে দিচ্ছে এই সরকার।
কংগ্রেস সরাসরি আমজনতার সঙ্গে যোগাযোগ গড়ে তুলে এই সবের বিরুদ্ধে লড়তে চায়।
পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হায়দ্রাবাদে তেলেঙ্গানা সরকার আয়োজিত এই ভারত সম্মেলনের উচ্ছসিত প্রশংসা করে বলেন,এটি এক অভিনব উদ্যোগ। কেন্দ্রে বিজেপি সরকারের আমলে দেশের শিল্প, বাণিজ্য, অর্থনীতি চরম বেহাল অবস্থায় পৌঁছেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস দেখিয়ে দিল কিভাবে ক্ষমতায় না থেকেও দেশ কে দিশা দেখানো যায়। এই সম্মেলনে ১৭০টি দেশের প্রতিনিধি রা এসেছেন বলে শুভঙ্কর সরকার জানান।।এর জন্য তিনি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, রেবন্ত রেড্ডি,স্যাম পিত্রোদাকে ধন্যবাদ জানান।
অন্যদিকে বিজেপি র অভিযোগ, বিদেশি সহায়তায় রাহুল গান্ধী দেশের জমানা বদল করতে চায়।

Be the first to comment