প্রতিবেদন: বরানগরে ফ্লাটে যুবতী খুনে অভিযুক্ত ধরমবীরকে ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। এর আগে ওই ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দিল্লি থেকে ধরমবীরকে পাকড়াও করে নিয়ে আসে পুলিশ। জেরায় ওই যুবতীকে খুনের কথা স্বীকার করে নিলেও ধরমবীরের দাবি, খুন করার কোনও উদ্দেশ্য তার ছিল না। অভিযোগ, পুলিশি জেরায় নানা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছে অভিযুক্ত। কখনও বলছে, অনলাইন গেমিং নিয়ে বিবাদ, কখনও টাকাপয়সার লেনদেনের কারণে খুন বলে দাবি করছে সে। বারবার বয়ান বদলে পুকিশকে বিভ্রান্ত করারও চেষ্টা করছে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, খুন নয়, তরুণীর সঙ্গে ভুল বোঝাবুঝি মেটাতেই সে দিল্লি থেকে এসেছিল। কিন্তু ঘটনাক্রমে বচসা ও ধস্তাধস্তির জেরে তরুণীর মৃত্যু হয়েছে বলেই দাবি ধৃত যুবকের। কলকাতায় এসে দক্ষিণেশ্বরের এক গেস্ট হাউসে উঠেছিল সে। ঘটনার পর যুবতীর গহনা ও মোবাইল নিয়ে হাওড়া থেকে ট্রেনে চেপে পরদিন কলকাতা ছাড়ে ধরমবীর। খুনের পরদিন যুবতীর মোবাইল থেকেই তাঁর বাবা ও দাদাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায়। মাকে ফোন করে। ওই মোবাইলের সূত্র ধরেই দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Be the first to comment