রোজদিন ডেস্ক :
দেশব্যাপী সাড়া জাগানো গুজরাটের বিলকিস বানো মামলায় দন্ডিত দুজনকে জামিন দিয়েছে শীর্ষ আদালত। তাঁরা গত ১৭ বছর ধরে কারাবন্দি। দুজনেই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী। তাঁদের হয়ে বিখ্যাত আইনজীবী সিদ্ধার্থ লুথরা সওয়াল করেন, একজন গুরুতর প্রতিবন্ধী, অন্যজনের নাম পরে মামলায় জোড়া হয়। গত ১৭ বছর ধরে তাঁরা কারাবন্দি।
সরকারের পক্ষে সলিসিটর জেনারেল রাজা ঠাকরে এই জামিনের তীব্র বিরোধিতা করেন।
শীর্ষ আদালতের দুই বিচারপতি এম এম সুব্দ্রেশ ও বিচারপতি প্রসন্ন বি বড়ালের বেঞ্চ সব দিক বিবেচনা করে তাঁদের জামিনের আবেদন অনুমোদন করেন।
প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে কুখ্যাত দাঙ্গার সময় অন্তসত্বা বিলকিস বানো গণধর্ষিতা হন। তাঁর তিন বছরের শিশুকন্যাকে দাঙ্গাবাজরা আছড়ে হত্যা করে। পরিবারের আরও কয়েকজন খুন হন।
সারা দেশে এই ঘটনা আলোড়ন তুলেছিল। সিবিআই এর তদন্তের পর ২০০৮ সালে বারো জনকে বিশেষ আদালত যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ দেয়। তাঁদের অন্যতম বিপিনচাঁদ জোশী ও প্রদীপ মোধিয়া এবার জামিন পেলেন।
প্রসঙ্গত কয়েক বছর আগে গুজরাট সরকার অভিযুক্তদের মুক্তির নির্দেশ দিলে সারা দেশে বিতর্কের ঝড় ওঠে। শীর্ষ আদালত তা রাজ্য সরকারের এক্তিয়ারের বাইরে বলে মুক্তির নির্দেশ খাতিজ করে দেয়।

Be the first to comment