Rahul Gandhi , শিব – পার্বতীর ছবি দিয়ে তাঁর মা বাবার প্রেমের সম্পর্ক বোঝালেন

Spread the love

রোজদিন ডেস্ক: শিবের কোলে পার্বতী! দ্বাদশ শতকের এই অপরূপ ভাস্কর্য র ছবি মঙ্গলবার সমাজ মাধ্যমে পোস্ট করেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সঙ্গে
লেখেন, সত্যম শিবম সুনদরম!
আর এস এস, বিজেপি কে তোপ দেগে বলেন, ওঁদের হৃদয়ে শুধু ই রাগ আর ঘৃণা! প্রকৃত ভালবাসা, প্রেম ওঁরা কি বুঝবেন!
তাঁর মা সোনিয়া গান্ধীর বই প্রকাশ অনুষ্ঠানে সোমবার রাহুল গান্ধী ছোটবেলায় দেখা কিছু মধুর স্মৃতি রোমন্থন করেন।।তিনি জানান, দুপুরে, রাতে খাওয়ার সময় তিনি মা কে বাবার কোলে বসতে দেখতেন। তাঁর কাছে এটি ই স্বাভাবিক মনে হোত। যদি ও কোন বন্ধুর বাড়িতে এমন দৃশ্য না দেখে অবাক ও হতেন। পরে তিনি তাঁর মা বাবার দাম্পত্য সম্পর্কে র প্রেম, ভালবাসার গভীরতা অনুভব করেন।
সোনিয়া গান্ধীর আত্মজীবনী মূলক বই, বিলঙ্গিং, এ জার্নি অফ লাভ এর আনুষ্ঠানিক উদ্বোধনে রাহুল গান্ধীর এই বক্তব্য রাজনৈতিক মহলে তোলপাড় তোলে।
কেন্দ্রের শাসক বিজেপি রাহুল গান্ধীর এই বক্তব্যর সমালোচনা করে বলে, সর্বসমক্ষে এই সব বলে উনি নিজের মা কেই অস্বস্তি তে ফেলেছেন!

এর পালটা উত্তর দিতে রাহুল গান্ধী আরও বলেন,ভয়, রাগ ও ঘৃণা বিজেপি, আর এস এস সমর্থকদের হৃদয়,মনে জাল বিছিয়ে রেখেছে, একজন প্রকৃত হিন্দু হিসাবে এই জাল থেকে তাঁদের বার করা তিনি কর্তব্য বলে মনে করেন।। যাতে তাঁরা ও জীবনে প্রকৃত ভালবাসা, প্রেম, সৌন্দর্য র উপলব্ধি করতে পারেন।।
হিন্দুত্ব কে ভালবাসার প্রতীক হিসাবে বরাবর ই তুলে ধরতে চান তিনি। লোকসভাতেও একবার তিনি শিবের ছবি নিয়ে এসে বক্তব্য রেখেছিলেন।
সোমবার তাঁর মা কে বাবার কোলে বসা নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে তির্যক মন্তব্য করে বলেছিলেন, এমন এক বিশেষ দিনে পুত্র তাঁকে অস্বস্তি তে ফেলতে ছাড়লেন না!
মঙ্গলবার রাহুল গান্ধীর শিব – পার্বতী র পোস্ট নিয়েও তাঁকে বিঁধতে ছাড়েন নি অসমের মুখ্যমন্ত্রী।। বলেন, তাঁরা কখনও ঈশ্বরের সঙ্গে নিজেদের তুলনা করেন না।একে তিনি ঔদ্ধত্য বলে মনে করেন। যাঁর ( পড়ুন রাহুল গান্ধী!) এমন ঔদ্ধত্য হয়, তাঁর পতনের ও শুরু হয়েছে বোঝা যায়।
রাহুল গান্ধী কর্ণাটকের এই বহু প্রাচীন শিব – পার্বতীর ভাস্কর্যের ছবি সহ সত্যম, শিবম, সুন্দরমের অন্তর্নিহিত সত্য তুলে ধরার প্রয়াস নিলেও বহু কটাক্ষর শিকার হন।
উত্তর প্রদেশের বিজেপি রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী রাহুল গান্ধী কে তিরস্কার করে বলেন, নিজের মায়ের সম্পর্কে ও ওঁর কোন সম্মান, শ্রদ্ধা নেই। একজন মহিলার মর্যাদায় কোথায় থামতে হয়, সেই লক্ষ্মণ রেখা ও উনি জানেন না!
সংযম, প্রয়োজনীয় সংবেদনশীলতা, বিচারবুদ্ধি ইত্যাদি জাতীয় ক্ষেত্রে জন সমক্ষে প্রকাশ করা নিয়ে কতটা দায়িত্বের পরিচায়ক তা বলেন।
উত্তর প্রদেশের আসন্ন বিধান সভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর মা বাবা কে নিয়ে সরল মন্তব্য বিরোধী দের হাতে নয়া অস্ত্র তুলে দিয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*