Barasat, জলের গামলায় ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু,শোক, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: রান্নাঘরে রাখা জলের গামলায় ডুবে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো এক শিশু।। বারাসতের হাটখোলায় দেড় বছরের ছোট্ট প্রিয়াংশু বারুই এর এই মর্মান্তিক মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য, শোক দেখা দিয়েছে।। শিশুর বাবা বিপ্লব বারুই এর অভিযোগ, মা স্নেহা মন্ডলে মোবাইলে মত্ত থাকায় এই ঘটনা।
স্থানীয় সূত্রের খবর, শিশুর জন্মের পর থেকেই তার মা বাবা আলাদা থাকেন। সন্তানের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে বাবা বিপ্লব স্ত্রী ও তাঁর বাড়ির লোকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মা এর বক্তব্য, শিশু কখন রান্নাঘরে গেছে তাঁরা কেউ টের পান নি।।
মর্মান্তিক এই ঘটনা য় পরিবার সহ এলাকা শোকস্তব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*