প্রতিবেদন: বুধবার সাত সকালে আচমকা আগুন লাগলো দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের কাছে কালীঘাট (Kalighat) মেট্রো স্টেশন লাগোয়া একটি পরিচিত ধাবায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। সর্বশেষ খবর, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। জায়গাটি একদম মেট্রো স্টেশন লাগোয়া হওয়ায় বাড়তি সতর্কতা নিয়েছে দমকল কর্তৃপক্ষও। ঘটনায় চিন্তিত মেট্রো কর্তৃপক্ষও। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ প্রথম আগুন দেখা যায়। প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ধাবাটি মেট্রো স্টেশন লাগোয়া হওয়ায় আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায়। ব্যস্ত রাস্তায় সাময়িক যানজট তৈরি হয়।

Be the first to comment