আরও ১২

Spread the love
  1. আজ বুধবার আবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আলিপুরদুয়ারে একাধিক সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।
  2. সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বেশকিছু সামাজিক সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। কথা বলবেন দলীয় নেতৃত্বের সঙ্গেও।
  3. বুকস্টল বসানো নিয়ে মঙ্গলবারের পর বুধবার বেলা বাড়তে ফের উত্তপ্ত কেলজ স্ট্রিটের বইপাড়া চত্বর।
  4. এসএফআইয়ের পাল্টা বুকস্টল করতে আসরে এবিভিপি, সম্মুখ সমরে দু-পক্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রনে আসরে পুলিশ।
  5. দু’পক্ষের বচসায় আটকে রাস্তা, ব্যাহত যান চলাচল, ভোগান্তি কলেজ পড়ুয়া ও যাত্রীদের।
  6. জম্মু ও কাশ্মীরের কুলগামে বুধবার ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল কুখ্যাত লস্কর জঙ্গি লতিফ ভাট (২৩)। তার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা।
  7. গত কয়েকদিন ধরে  তার খোঁজে ছিল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার গভীর রাতে লতিফের খোঁজে নেমে স্থানীয় এক মসজিদ ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গি লতিফকে আত্মসমর্পণের প্রস্তাব দিলেও সে রাজি হয়নি।
  8. আজ ভোরে সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ ও গোয়েন্দাদের যৌথ অভিযানে উপত্যকায় লস্করের শেষ সক্রিয় জঙ্গি লতিফ ভাট প্রাণ হারিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত শাহের।
  9. জলপাইগুড়ির সরকারি হাসপাতালে দুই রোগীর শরীরে ভুল গ্রুপের রক্ত, মৃত্যু হল এক প্রৌঢ়ের।
  10. চার কর্মীকে শোকজ করল কর্তৃপক্ষ। হাসপাতালকেও শোকজ করা হয়েছে। শাস্তির দাবি পরিবারের।
  11. চোরবাগান কাণ্ডের তদন্তে এবার দুই অভিযুক্ত কুশল মজুমদার সঞ্জীব রাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। প্রেসিডেন্সি জেলে গিয়ে নমুন নেওয়া হয়।
  12. মণ্ডপ ভেঙে যাওয়ার আশঙ্কা জানিয়ে সেদিন রাতে কে ঘোষণা করেছিলেন তা জানতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*